একই দিনে শিলিগুড়িতে রাহুল-মোদি - The News Lion

একই দিনে শিলিগুড়িতে রাহুল-মোদি




দি নিউজ লায়ন ;   একই দিনে শিলিগুড়িতে রাহুল-মোদি। মঙ্গলবার বাগডোগড়া বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যদিকে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। প্রোটোকল মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান মন্ত্রী গৌতম দেব। ছিলেন পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্ব। বিজেপি চার সাংসদ সহ শিলিগুড়ি নেতৃত্বরা  দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে।


 বাগডোগড়া বিমান বন্দর থেকেই বিশেষ হেলিকপ্টারে বিহারের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। এদিকে বাগডোগড়া বিমানবন্দরে কপ্টারে নামেন রাহুল গান্ধী। সেখান থেকে কিষানগঞ্জ, পূর্ণিয়া সভা করেন। ফের সভা শেষে বাগডোগড়া বিমানবন্দরে নামেন সেখান থেকে কনভয় নিয়ে শিলিগুড়ির কাছে নিউ চামটা চা বাগানের কাছে বিলাসবহুল টি রিসর্ট ওঠেন।


 সেখানে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার, জেলা সম্পাদক সুজয় ঘটক সহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে আলাপচারিতা সারেন। ভেঙে পড়া উত্তরবঙ্গের সাংগঠনিক স্থিতির খোঁজ খবর নেন বলে জানান সুজয় বাবু।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.